ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) জানুয়ারি ২০২৬ সেশনের ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস, ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্ট্রিপ্রিনিউরিয়াল সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব সোশাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিসে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টশন প্রোগ্রাম গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। নগরীর ফয়’স লেকে একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক ড. অনিন্দ্য কুমার নাথ।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. সবুক্তগীন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, ড. লকিয়েত উল্লাহ, প্রফেসর ড. রমা বড়ুয়া, প্রফেসর ড. বদিউল আলম এবং গেস্ট অব অনার ছিলেন প্রথম আলো পত্রিকার জয়েন্ট এডিটর ও ব্যুরো চীফ বিশ্বজিৎ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা ড. শাহাঙ্গীর বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান শায়লা বিনতে সাত্তার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মুনিমুস সালাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান রুপম চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ জিয়া উদ্দীন, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. প্রণয় কুমার মজুমদার, প্রক্টর মো. আব্দুল মোতালেব ভুইঁয়া, ইউএসটিসি রিসার্চ সেলের পরিচালক ড. সাহাবুউদ্দীন, ড. হেদায়েত উল্লাহ, ড. গুরুপদ চক্রবর্তী, প্রফেসর ড. নুরুল আবছার, ড. অনিন্দ্য কুমার নাথ। প্রেস বিজ্ঞপ্তি।












