ইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দিতে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) ম্যাচে দেওয়া হবে সংক্ষিপ্ত বিরতি। ইংল্যান্ডে সূর্যাস্তের সময় ৫টা থেকে ৭টার মধ্যে হওয়ায় মূলত শনিবারের এবং রবিবারের ম্যাচগুলোতেই এই বিরতি প্রয়োজন হতে পারে। তবে চলমান আক্রমণের মধ্যে খেলা থামানো হবে না এবং এই বিরতি কোনোভাবেই ট্যাকটিক্যাল টাইমআউট বা দলীয় ড্রিংকস ব্রেক হিসেবে ব্যবহার করা যাবে না। ম্যাচের আগে দুই দল ও কর্মকর্তারা আলোচনা করে সম্ভাব্য বিরতির সময় নির্ধারণ করবেন। ২০২১ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়। ওই বছর এপ্রিল মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের খেলায় গোলকিকের সময় খেলা থামিয়ে ওয়েসলি ফোফানা ও শেখু কুয়াতের মতো মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স ইংলিশ স্কুলের আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি সিএসই’র ফিমেল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন