ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল ইসলামের মাতা আয়শা খাতুন (৮০) গত বুধবার ১৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন)। গত বুধবার বাদে আছর নামাজে জানাযা দাতমারা সাদিনগরস্থ নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হয়।
জানাজার পর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। মরহুমা আয়শা খাতুনের মৃত্যুতে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি দৈনিক পূর্বকোণ লিঃ এর চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী, কার্যকরি কমিটির চেয়ারম্যান এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সচিব লায়ন নুরুল আলম এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও মরহুমার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।











