আসল জয়

তসলিম খাঁ | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কাউকে নিয়ে ট্রল করা, সব বিষয়ে মজা নেওয়া, অযথা বিদ্রূপ করা এগুলো সত্যিকার অর্থে ব্যক্তিত্বহীনতার পরিচয়। সুন্দর মনের মানুষ কখনো অন্যকে বিদ্রূপ করতে পারেন না, কারো দোষ চর্চা করে আনন্দ পায় না। জঘন্য মানসিকতার লোকেরাই অকারণে অন্যকে আক্রমণ করে, নিন্দা করে, ছোট করে।

তাই বলি নিন্দাকারী, বিদ্রূপকারী, গায়েপড়া ট্রলকারী অধিকাংশ ক্ষেত্রেই নিকৃষ্ট চরিত্রের মানুষের কাজ।

ইদানীং আমি এসব মানুষদের থেকে অনেক দূরে সরে এসেছি। এমন মানুষদের অবয়ব দেখে চিরন্তন পথচলা নিয়ে ভাবি। তাদের মনের অন্ধকার, অসন্তোষ আর অসহায়তা আমাকে আরও বেশি করে সচেতন করে।

তবুও আমি বোকার মতো তাদের জন্যও শুভকামনা রাখি। হয়তো একদিন তাদের মন আলোকিত হবে, সুন্দর হবে এই আশায়। নিজের মনকে যতটা সম্ভব পরিষ্কার, শান্ত ও উদার রাখার চেষ্টা করি এটাই তো আসল জয়।

পূর্ববর্তী নিবন্ধচাকরির পরীক্ষা নামে বাণিজ্য বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধবুকের ভেতর হিংসা