আসলাম চৌধুরীর পক্ষে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদল ও ড্যাব’র গণসংযোগ

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদল ও ড্যাব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গণসংযোগে উপস্থিত থেকে জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা, ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেন চিকিৎসক ও ছাত্রনেতারা।

উপস্থিত ছিলেন ডা. ইসা চৌধুরী, ডা. হাসানুল বান্না, ডা. সাগর আজাদ, ডা. জুবায়ের আল মাহমুদ, ডা. শাকের উর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাতুল ইসলাম মিসবাহ, সহ-সভাপতি মেহেসাব বিন নাজের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম, কাসফি আনাছ, স্বাস্থ্য সম্পাদক ওয়াসিম আনোয়ার, প্রচার সম্পাদক শাহবাজ তানিম, এবং রায়হান মিকাত, হাসান জাওয়াদ, মিজানুর রহমান ফাহিম, হোসনে মোবারক, মোহাম্মদ এহসান, সায়েদ বিন আলম, মোহাম্মদ ইসকাত তানবীরসহ ছাত্রদল ও ড্যাব-এর ত্যাগী নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দরা দৃঢ় প্রত্যয়ে বলেন, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয় হবেই, ইনশাআল্লাহ। জনগণের ভোটে লায়ন আসলাম চৌধুরী ভাইকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাঈদ আল নোমানের সমর্থনে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদল ও ড্যাব’র গণসংযোগ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা