আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণের মূল্য নিয়ন্ত্রণ করা হোক

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এই মাস মানুষকে শেখায় ক্ষুধার্তের কষ্ট অনুভব করতে, সামর্থ্যবানকে শেখায় দানের হাত প্রসারিত করতে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের বাস্তবতায় এই পবিত্র সময়টিই অনেকের জন্য হয়ে ওঠে অর্থনৈতিক চাপের মাস। বাজারে প্রবেশ করলেই বোঝা যায় রমজান এসেছে, আর তার সঙ্গে এসেছে মূল্যবৃদ্ধির অদৃশ্য চাপ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, খেজুরসহ ইফতারের সামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে থাকে। যাদের আয় সীমিত, তাদের জন্য এই বাড়তি ব্যয় একপ্রকার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

রমজান আমাদের সংযম শেখায়, অপচয় বর্জনের আহ্বান জানায়। তাই প্রয়োজন সচেতন ভোক্তা আচরণ, কার্যকর তদারকি এবং ব্যবসায় নৈতিকতার চর্চা। ইবাদতের মাসে বাজারের পরিবেশও হওয়া উচিত মানবিক, সহানুভূতিশীল ও ন্যায়ভিত্তিক। তাহলেই রমজানের প্রকৃত চেতনা সমাজজীবনে প্রতিফলিত হবে।

রাশেদুল ইসলাম আকিব

ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মুজতবা আলী : বহুভাষাবিদ ও রম্যসাহিত্যিক
পরবর্তী নিবন্ধএক বুক হাহাকার