পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার সকালে দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু তালেব মঈনীর সভাপতিত্বে এবং মহাসচিব নুরুল আমিন টিটুর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন মিডিয়া সচিব সাংবাদিক কাউছার আলম, মাওলানা নেজামুল হক, মুহাম্মদ মুছা, মোহাম্মদ শরিফ, জয়নাল আবেদীন, আবুল কাশেম, শাহাদাত হোসাইন, শহীদুল ইসলাম, নুরুল আবছার, টিপু সুলতান, মো. রাশেদ, আবু সাঈদ, আবদুল করিম, শাহাব উদ্দীন ও আবদুল মান্নান, জিয়া উদ্দিন বাবলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, কারবালার শিক্ষা হচ্ছে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। এই মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি আমাদের আত্মশুদ্ধি ও সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে কারবালার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মাহফিলের মাধ্যমে আমরা সেই চেতনা জাগ্রত করতে চাই। সভায় আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া প্রতিবছরের ন্যায় ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ, দেশ–বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরামদের আমন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












