২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উপলক্ষে আল–হামিম ইনস্টিটিউটে এক আনন্দঘন ও বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল–হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিভিত্তিকভাবে শৃঙ্খলার সঙ্গে বই গ্রহণ করে। বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই এ ধরনের বই বিতরণ উৎসব শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করবে বলে অভিভাবকগণ আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, আল–হামিম ইনস্টিটিউট ২০২২ সাল থেকে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন ও মাদানী নেসাবের সমন্বয়ে গঠিত ব্লেন্ডেড কারিকুলাম অনুসরণ করে আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।











