আল আমিন হাশেমী দরবারে আজ ফ্রি চিকিৎসা ক্যাম্প

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বায়েজিদ থানাধীন কুলগাঁও আহছান মঞ্জিল হাশেমী বাড়ীস্থ আল আমিন হাশেমী দরবার শরীফে আয়োজন করা হয়েছে বিশেষ ফ্রি চিকিৎসা ক্যাম্প। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের উদ্যোগে ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমী (রহ.)’র ৫৭ তম ও অলিয়ে কামেল মুফতি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র ২০ তম বার্ষিক উরস উপলক্ষে আয়োজিত ক্যাম্পে আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি..) সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবাসমূহের মধ্যে রয়েছে খতনা, গাইনী, মেডিসিন, দাঁত চিকিৎসা ও সার্জারি, নাককানগলা, চোখ, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরো মেডিসিন ও নিউরো সার্জারী, অর্থোপেডিক্স, বিনামূল্যে রক্ত দাম এবং গ্রুপ নির্ণয় প্রভৃতি। উল্লেখ্য, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি চিকিৎসা সেবা প্রদান করবেন। এটি সকল ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে হযরত এয়াছিন শাহ্‌ কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতা
পরবর্তী নিবন্ধনতুন ফিশারিঘাটে ‘জোর করে’ দোকান নির্মাণ, থানায় জিডি