আল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের মাহফিল

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অক্সিজেন নয়াহাটস্থ দরবার শরীফে মাসিক মাহফিল শাহসূফি আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদীর সভাপতিত্বে গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন উত্তর সর্ত্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ। উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন জহুর ওয়াজেদী, মুহাম্মদ সাইফুদ্দিন জহুর ওয়াজেদী, এস এম রিদুয়ান আলম, ইয়াছিন আনছারী, নুরুল হক আল কাদেরী, শহীদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মাহমুদুল হক আনছারী, এমরান হোসাইন আল কাদেরী, হাফেজ মুহাম্মদ বয়ান উদ্দীন, হাফেজ আবদুল হামিদ প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী বলেন, ইসলাম মানবতার ধর্ম। মানব চরিত্রের উৎকর্ষ সাধনই এর মূল লক্ষ্য। পরিশেষে, জাতির কল্যাণ কামনায় মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে মাসিক মাহফিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধবেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ