আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অক্সিজেন নয়াহাটস্থ আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফে পবিত্র জশনে শবে বরাত মাহফিল গত মঙ্গলবার শাহ্জাদা মুহাম্মদ সাইফুদ্দীন জহুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন অক্সিজেনস্থ হযরত শাহ আমানত (রহ.) জামে মসজিদের খতিব ও উত্তর সর্ত্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী (মা.জি.আ.)। উপস্থিত ছিলেন আমিরুল হুজ্জাজ শাহ্জাদা মহিউদ্দিন জহুর। বিশেষ আলোচক ছিলেন মাওলানা আইয়ুব আলী আল কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম রিদুয়ান, মাওলানা ইয়াছিন আনছারী, মাওলানা নুরুল হক আল কাদেরী, মাওলানা শহীদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মাহমুদুল হক আনছারী, সৈয়দ মুহাম্মদ এমরানুল হক আনোয়ারী, হাফেজ মুহাম্মদ বয়ান উদ্দীন, মুহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী (মা.জি.আ.) বলেন, শবে বরাত মুসলমানদের একটি অন্যতম রাত। এই রাতে আল্লাহ তায়ালার পক্ষ হতে বান্দার জন্য বিশেষ রহমত অবতীর্ণ হয়। বনী কালব গোত্রের ছাগলের কেশের ন্যায় অগনিত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। রাসুলে করিম (দ.) এই রাত কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অতিবাহিত করার নির্দেশ দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












