আলোচনার জন্য আজ চট্টগ্রাম আসছেন নৌ উপদেষ্টা

বন্দর পরিস্থিতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সকালে চট্টগ্রাম আসছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব🙂 . এম. সাখাওয়াত হোসেন। আজ সকাল ১০ টায় তিনি বন্দরের বোর্ড রুমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিদ্যমান পরিস্থিতি নিয়ে জরুরি সভায় মিলিত হবেন।

সভায় বন্দর কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য, সকল প্রকল্প পরিচালক, চিটাগাং ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে এনসিটির দুয়েকজন শ্রমিক প্রতিনিধি, ডিজিএফআইএর ডেট কমান্ডার, এনএসআই চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক, বিজিবি’র আঞ্চলিক কমান্ডার, আর্টিলারি সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ কোস্টগার্ডের (পূর্ব জোন) জোনাল কমান্ডার, ২৪ পদাতিক ডিভিশনের (জিএস শাখা) কমান্ডার, সিএমপি কমিশনার, বাংলাদেশ নৌবাহিনীর নৌ গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন্দরের সকল বিভাগীয় প্রধানকে দুয়েকজন কর্মচারী প্রতিনিধিসহ, বার্থ অপারেটরস্‌ এন্ড টার্মিনাল অপারেটরস্‌ ওনার্স এসোসিয়েশনের সভাপতিসাধারণ সম্পাদককে বার্থের দুয়েকজন শ্রমিক প্রতিনিধিসহ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে দুয়েকজন শ্রমিক প্রতিনিধিসহ, শিপ হ্যান্ডলিং অপারেটরস্‌ এসোসিয়েশনের সভাপতিসিনিয়র সহসভাপতিকে দুয়েকজন শ্রমিক প্রতিনিধিসহ সভায় অংশগ্রহনের দাওয়াত দেয়া হয়েছে। সভায় বিদ্যমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে খামারবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধযেখানে যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি : খসরু