বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মো. আব্বাস উদ্দিনের পিতা আলী আহমদ (৬০) গতকাল শনিবার ভোরে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাযা বিকাল ৪টায় শীলকূপ বারলিয়া পাড়া তাদলীমুল কোরান মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।









