আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম আগামী ৩ ও ৪ এপ্রিল ফ্রাঙ্কোফোনি উৎসবের আয়োজন করছে। এই উৎসবে ওপেন ডোর, ফরাসি ক্লাসের বিনামূল্যে প্রদর্শনী, কবিতা আবৃত্তি, পেস্ট্রি তৈরি এবং ফ্রাঙ্কোফোনি চলচ্চিত্র প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। উৎসবে ৩ এপ্রিল চলচ্চিত্র উৎসবে বিকাল ৩ টায় রাফিকি ফারিয়ালা পরিচালিত ‘নু, এতুদিওঁ’, বিকাল সাড়ে ৪ টায় আদিয়েল গোলিওত পরিচালিত ‘বোনারিয়ান’, বিকাল ৪–৫০ টায় ‘ডেসটিনেশন ফ্রাঙ্কোফোনি কসোভো’ প্রদর্শিত হবে। ৪ এপ্রিল বিকাল ৩ টায় জাভেন নাজ্জার পরিচালিত ‘আন ওবাস পারটট’, বিকাল ৩–১০টায় উইসাম শরাফ পরিচালিত ‘ইট সি লে সোলিয়েল প্লাঙ্গিয়েট ডান্স ওশেন দেজ নুস’, বিকাল সাড়ে ৩ টায় মিশেল ও নোয়েল কাসারওয়ানি পরিচালিত ‘লেস চ্যানিলিস’, বিকাল ৪টায় নিকোলাস সেরি পরিচালিত ‘কাবরি ই ম্যানজ সালাদ’, বিকাল ৪–২০টায় লরা হেনো পরিচালিত ‘ডিজেও’, বিকাল ৪–৩৫টায় লেটিটিয়া ডশ পরিচালিত লা প্রসেস দে চেইন প্রদর্শিত হবে। এই উৎসব সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।












