চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের অডিটোরিয়ামে আগামী ১২ এপ্রিল সন্ধ্যা ৬.৩০ মিনিটে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র হলো : পরিণাম, ম্রো ভাষার প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র (প্রযোজনা : এবিএম নাজমুল হুদা, অ্যানিমেশন : সৌরভ খান চপল)। ম্রো রূপকথা, ইয়ংগুয়াং ম্রো কর্তৃক ম্রো ভাষায় প্রথম সাহিত্য গ্রন্থ প্রকাশের উপর এবিএম নাজমুল হুদা নির্মিত তথ্যচিত্র। চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত থাকবেন–এবিএম নাজমুল হুদা ও ইয়ংগুয়াং ম্রো। চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।













