আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম আমিরুল আরহামের চলচ্চিত্র নিয়ে একটি রেট্রোস্পেক্টিভ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আজ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এই চলচ্চিত্র প্রদর্শনী চলবে। আজ বিকেল ৪টায় প্রিভিউ : জেন–জি বাংলাদেশ ও সন্ধ্যা ৬টায় প্রিভিউ : পাকিস্তানিদের চোখে ১৯৭১ সালের যুদ্ধ প্রদর্শিত হবে। আগামীকাল সোমবার বিকেল ৪টায় আন্তেমানহা ও সন্ধ্যা সোয়া ৬টায় সিরাজুল আলম খান : স্বাধীনতার অদৃশ্য নায়ক, ৩১ মার্চ বিকেল ৫টায় গরিবের জন্য একজন ব্যাংকার, সন্ধ্যা ৬টায় সোশ্যাল বিজনেস, ১ এপ্রিল বিকেল ৫টায় শয়তানের পানি, সন্ধ্যা সাড়ে ৬টায় জাফরুল্লাহ : জনগণের ডাক্তার, ২ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় শান্তি নিকেতন : সময়ের প্রতিধ্বনি। ৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় জেন–জি বাংলাদেশ, ৪ এপ্রিল সন্ধ্যা ৬ টায় পাকিস্তানিদের চোখে ১৯৭১ সালের যুদ্ধ প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে প্যারিসে বসবাসকারী বাংলাদেশি আমিরুল আরহাম একজন পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার এবং কবি। তিনি ঢাকা ফিল্ম আর্কাইভ অ্যান্ড ইনস্টিটিউটে চলচ্চিত্র যাত্রা শুরু করেন।












