আলহাজ্ব জামির হোসেন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পিতা কাথরিয়া ইউনিয়নের মানিকপাঠান গ্রামের আলহাজ্ব জামির হোসেন ( ৯৫) গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি……..রাজিউন) তিনি ১ মেয়ে ৪ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল কাথরিয়া ইউনিয়নের মানিকপাঠানস্থ নিজ বাসভবন সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, কে.এম সালাহ উদ্দিন কামাল, ইবনে আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ আ.ন.ম নুরুল আবছার
পরবর্তী নিবন্ধউচ্চারকের ২০ বছর পূর্তি অনুষ্ঠান আজ