হাটহাজারী থানার পশ্চিম শিকারপুর নুর মার্কেটস্থ আর্ক কমপ্লেক্স কম্যুনিটি ভবন অডিটোরিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা। ‘দুর্বল মানসিক স্বাস্থ্য রিল্যাপসের মূল কারণ’–এই বিষয়টি মাথায় রেখে মানসিক স্বাস্থ্যের উন্নতিকল্পে মনোসামাজিক সহায়তা কেন্দ্র সেরেনিটি এবং চট্টগ্রাম তথা দেশের অন্যতম পুনর্বাসন কেন্দ্র আর্কের যৌথ উদ্যোগে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক ২টি পৃথক কর্মশালা পরিচালনা করা হয়। ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ এবং ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ এর উপর কর্মশালাগুলো পরিচালনা করেন যথাক্রমে সেরেনিটি সাইকো সোশ্যাল সাপোর্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার ও কনসালট্যান্ট সাইকোলজিস্ট তোফা হাকিম এবং চিটাগং গ্রামার স্কুল সিজিএসের কনসালটেন্ট সাইকোলজিস্ট শিরিন আক্তার।
উক্ত কর্মশালায় আর্ক পুনর্বাসন কেন্দ্রের সাইকোলজিস্ট ফারহানা আলম আরজুসহ রোগীর অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ম্যানেজার রকীবুল আজম এবং গুরুত্ব তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম। কর্মশালায় আগত অতিথিবৃন্দ তাদের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এই প্রোগ্রাম থেকে অর্জিত জ্ঞান নি:সন্দেহে তাদের মানসিক স্বাস্থ্য সবল করবে যা প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে উপকারে আসবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











