আর্কের মতবিনিময় সভা

| রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্র আর্কের পারিবারিক কাউন্সিলিং ও অভিভাবকদের মতবিনিময় সভা গতকাল শনিবার হাটহাজারীর পশ্চিম শিকারপুর নূর মার্কেটস্থ আর্ক কম্যুনিটি ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সুস্থতা নির্ভর করে আসক্তি নির্ভরশীল ব্যক্তি ও তার পরিবারের সাথে চিকিৎসা প্রদানকারীর সমন্বয় ও নিয়মিত যোগাযোগের বিষয় নিয়ে মতবিনিময়ে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন। আসক্তির ধরন, প্রভাব, বিভিন্ন ক্ষতিসমূহ এবং আসক্তকালীন অবস্থায় একজন আসক্তের মানসিক, শারীরিক, আচরণিক ও আধ্যাত্মিক অবনমন, অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তনসহ অন্যান্য বিষয় নিয়ে অনুষ্ঠানে বিষদ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রের চিকিৎসক ডা. মুহাম্মদ জিসান চৌধুরী, সেন্টার ম্যানজার রকীবুল আজম, প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম, সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু, সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দ মো. তৌহিদুল আলম। সভায় উপস্থিত অভিভাবকদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক স্লাইড প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি ব্যাংক এবং ইউএনডিপির মধ্যে জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর