নগরীতে মাদক, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে এস ড্রাইভ অভিযানে আরো ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার নগরীর কোতোয়ালীসহ ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি ১৩ জন, ছিনতাইকারী ৩৫ জন, ৪ জন চাঁদাবাজ, ১৮ জন জুয়াড়ি ও কিশোর গ্যাং সদস্য ১১ জন।
নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ আজাদীকে বলেন, মামলা দায়ের–পরবর্তী গ্রেপ্তারকৃতদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। অপরাধ প্রতিরোধের লক্ষে নগরজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।












