মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ উদ্যোগে বায়েজিদস্থ আরেফিন নগরে মাসব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন উপলক্ষে গতকাল রোববার বাদে মাগরিব মসজিদে গাউছুল আজম মুনিরী (রা.) প্রাঙ্গণে ১০তম এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ ইলিয়াস নুরী।
উপস্থিত ছিলেন শায়ের সাজিদ আহমেদ, হাফেজ মোহাম্মদ নাছির উদ্দিন, হাফেজ মুহাম্মদ আল আমিন, মাওলানা মুহাম্মদ বশির, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আজিজ, ছালে আহমেদ, ইলিয়াস, লোকমান, নুরুল আলম, আলাউদ্দিন, সাইফুদ্দিন বাপ্পি, মাইনুদ্দিন প্রমুখ। মাহফিল পরিচালনা করেন সাজিদ আহমেদ। মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














