আরিফ মুহাম্মদ হাসান নুর

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফ মুহাম্মদ হাসান নুর (৫২) গতকাল শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল রাত ১০টায় পশ্চিম বড়ঘোনা রহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে আহতদের পাশে জামায়াত নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধখায়রুজ্জামান তালুকদার