রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠান ৬ মার্চ হাটহাজারীর মেখল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আব্দুল গনি মুন্সীবাড়ির রহিমপুর রহিমিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আরএফপি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মাছুম আহমেদ, কোষাধ্যক্ষ কবি বিশ্বজিৎ বড়ুয়া, নির্বাহী সদস্য প্রফেসর মোহা. জসিম উদ্দীন, রেভারেন্ট কাঞ্চন বড়ুয়া, সমাজকর্মী মুক্তা চক্রবর্তী, আরএফপি বাংলাদেশ উইমেন চ্যাপ্টারের নির্বাহী সদস্য জয়মালা বড়ুয়া, মো. ওসমান, মো. লোকমান, মো. আবু জাফর, মো. আইয়ুর খান, মো. আবু তৈয়ব, মো. বদরুল হক, মো. শামসুল আলম, মো. মহসিন, মো. শহিদুল্লাহ, ইছা আহমেদ, জান্নাতুল ফেরদৌস, রেখা আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












