আমীর খসরুর জন্য ভোট চাইলেন স্ত্রী তাহেরা খসরু

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর জন্য ভোট চাইলেন তাঁর স্ত্রী তাহেরা খসরু। গতকাল সন্ধ্যায় নগরীর ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বেচাশাহ কমপ্লেক্সে এক মহিলা সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রী বলেন, মহিলাদের অধিকার আদায়ে বিএনপি সব সময় কাজ করে গেছে। ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে। তিনি উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সাথে সমাবেশে ফ্যামিলি কার্ডসহ মহিলাদের জন্য নেয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. সবুর, মো. মুছা, জাহিদুল হাসান, মো. হারুন, মো. নাসির, হুমায়ুন কবির সোহেল, মো. শাহজাহান, মিয়া কোম্পানি ও সাবেরা সরোয়ার নিনা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন ঘিরে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধের ঘোষণা
পরবর্তী নিবন্ধদেশি পেঁয়াজের দাম কমছে