আমীর খসরুকে ভোট দিয়ে বিজয়ী করুন

পল্লী চিকিৎসক এসোসিয়েশনের নির্বাচনী সভায় আমীর হুমায়ুন

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। চীন থেকে প্রশিক্ষক এনে দেশের ২৭ হাজার পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি গ্রাম গঞ্জে প্রান্তিক পর্যায়ে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে এ পল্লী চিকিৎসক গঠন করেছিলেন। তিনি দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ থেকে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায়ও পল্লী চিকিৎসকের কথা বলা হয়েছে।

তিনি গতকাল বুধবার বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ এম এ আজিজ এস্টেট প্রাঙ্গনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে চট্টগ্রাম ১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

পল্লী চিকিৎসক এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি ডা. এস এম মারুফ হোসাইনের সভাপতিত্বে ও ডা.মো. লোকমানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ। বক্তব্য রাখেন মো. আজম উদ্দীন, ডা. মামুন, রমিজ উদ্দিন, ডা.আরমান সিকদার,আনোয়ারুল কাদের, ডা. এম এ রহিম, ডা. মো. হোসাইন, ডা. মোজাম্মেল, আনোয়ার হোসেন জুনু, মোল্লা সরওয়ার, আলাউদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইখওয়ানুল মুসলিমীনের বৃত্তি প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনির্বাচনের দিন পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনের সিদ্ধান্ত