আমি ফটিকছড়িবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব

ফটিকছড়ি প্রেস ক্লাবের অনুষ্ঠানে সরোয়ার আলমগীর এমপি

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল সোমবার উপজেলা পরিষদের শহীদ শফিকুর নূর মওলা বীর প্রতীক গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ। আমি ফটিকছড়িবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আশি করি, আমার পথচলায় সাংবাদিক সমাজকে পাশে পাব। প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন ও সহসম্পাদক সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের এএসপি কাজী তারেক আজিজ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, শিল্পপতি রাকিবুল আলম চৌধুরী, হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, ওসি তদন্ত রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, জাহাঙ্গীর আলম চৌধুরী, সরোয়ার হোসেন মেম্বার, বোরহান উদ্দিন মেম্বার, দিদারুল আলম, ডা. শহিদুল্লাহ, ডা. জয়নাল আবেদীন মুহুরী, নাছির উদ্দীন চৌধুরী ও সৈয়দ ইলিয়াস। অতিথি ছিলেন রফিকুল আলম, মনছুর আলম চৌধুরী, আজম খান, মুজিবুল আলম চৌধুরী, আবু আজম তালুকদার, কামাল উদ্দিন, জালাল উদ্দীন চৌধুরী, আশরাফ বিন ইয়াকুব, সিরাজুদ্দৌলাহ্‌ চৌধুরী দুলাল, হাসান কবির, কে এম আজম, নুর উদ্দিন, খালেদ মাহমুদ বাবুল, আখতার হোসেন মোরশেদ, সাইফুদ্দিন, মোরশেদ হাজারী, মোজাহারুল ইকবাল লাভলু, মাস্টার মো. আলমগীর, মো. আকরাম, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, রশিদ চৌধুরী, মহিন মেসি, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, জিয়াউদ্দিন বাদশা ও মাস্টার জে এম তওহিদ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাউজানে পাহাড় কাটার দায়ে লাখ টাকা জরিমানা