আমি তৃণমূল জনগণের পক্ষ থেকে এগিয়ে এসেছি

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে লায়ন ইমরান

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কৃতীসন্তান, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান বলেন, দেশ ও দেশের আপামর জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সমর্থন করুন। আমাকে সহযোগিতা করার মানে হলো, জনগণকে সহযোগিতা করা, দেশের পাশে দাঁড়ানো। কেননা, আমি তৃণমূল জনগণের পক্ষ থেকে এগিয়ে এসেছি। তাদের সকল সুখদুঃখ, হাসিকান্নায় তাদের পাশে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে যাবো বলে। চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠানে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান উপরোক্ত কথাগুলো বলেন।

বুধবার চট্টগ্রামের একটি স্বনামধন্য রেস্তোরাঁয় সীতাকুণ্ডের কৃতীসন্তান, শিক্ষানুরাগী সমাজসেবক এবং চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতাসদস্য লায়ন মোহাম্মদ ইমরানের আহবানে অনুষ্ঠিত চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার নুরউদ্দীন খান সাগর এবং সীতাকুণ্ডের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানিয়া আফরিন
পরবর্তী নিবন্ধসরকারের ধারাবাহিকতা থাকায় রাউজানে সম্প্রীতি বজায় আছে