আমি চাই রাউজানের কলঙ্ক তিলক মুছে যাক

নোয়াপাড়ায় নির্বাচনীয় সভায় গিয়াস কাদের

রাউজান প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

রাউজান নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমার এই বারের নির্বাচন হচ্ছে রাউজানকে শান্তির জনপদ ও সন্ত্রাসী চাঁদাবাজ নির্মূল করার। নির্বাচিত হলে শপথ গ্রহণ করেই শুরু হবে আমার প্রতিশ্রুতি রক্ষার মিশন। তিনি বলেন, রাউজানে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। থাকবে না সংখ্যালঘু পরিবারের সদস্যদের উপর নিপীরনকারীরা। আমি চাই রাউজানের কলংঙ্কের তিলক মুছে যাক। আগামী প্রজন্মের জন্য রাউজান হোক শান্তি ও সমৃদ্ধির জনপদ।

তিনি গতকাল রোববার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সভায় এলাকার মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ ফিরোজ আহমদ। হাবিবুল্লাহ মাস্টার ও ইউছুপ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রার্থীর দুই সন্তান সামির কাদের ও সাকের কাদের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, জেলা বিএনপি নেতা এম এ হালিম. বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফি, অ্যাডভোকেট এনামুল হক, আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুরুল হক, ছালামত আলী, হাসান মোহাম্মদ জসিম, সাবের সুলতান কাজল, ইউছুপ তালকদার,শামশুল হক বাবু, শেখ মোহাম্মদ জসিম, এনাম উল্লাহ, অ্যাডভোকেট মো. হাসেম, শফিউল আজম, ছোটন আজম, সিরাজুল হক মেম্বার,লিটন মাহজন, সরোয়ার খান মঞ্জু, মোহাম্মদ হারুন, আয়ুব খান জনি,আবুল কাসেম রানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগণসংহতির প্রার্থী হাসান মারুফ রুমীর গণসংযোগ, সমাবেশ
পরবর্তী নিবন্ধ১,৭১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু