পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৯তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে খতমে সালাওয়াতে রাসূল মাহফিলের ২য় দিবস গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। কোরআন খতম আদায় ও নাতে রাসুলের (দ.) মাধ্যমে মাহফিল শুরু হয়। সৈয়দ মোদ্দাচ্ছের আমিরীর উপস্থাপনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সালাওয়াতে মাহফিল উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক শাহসুফি আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমির ভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন কর আইনজীবী আব্দুর রশিদ দৌলতী। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ শায়েস্তা খান আজহারী, আল্লামা মুহাম্মদ মইনুদ্দিন কাদেরী মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ শেখ শহিদুল হক হোসাইনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ ছরওয়ার কামেল, শাহজাদা মুহাম্মদ ইসহাক হাছান, শামসুল আলম বি কম, আমিনুল হক তালুকদার, মোহাম্মদ আলী বাবুল, আবুল ফয়েজ কমিশনার, মুহাম্মদ ইদ্রিস মিয়া, মুহাম্মদ নুরুল কবির, মাওলানা শিহাব উদ্দিন। মোনাজাত করেন ২য় দিবসের সভাপতি শাহসুফী সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা আমিরী। প্রেস বিজ্ঞপ্তি।










