চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডস্থ হিন্দু পাড়ায় চট্টগ্রাম–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ডোর টু ডোর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধিগণ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পতেঙ্গার বেশকিছু এলাকায় বিএনপির মার্কা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. জাফর হায়দার, অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর, অ্যাডভোকেট মোহাম্মদ সোয়েফ মনসুর, অ্যাডভোকেট মো. নুরুল আফছার, ব্যবসায়ী আবু হানিফ মাসুদ, থানা বিএনপি নেতা মো. জসীম উদ্দিন, ছাত্রদল নেতা মেহেদী হাসান রাফী, মো. সজীব, মো. মনির, মো. সোহেল, মো. মুসলিম, মো. সুমন, মো. আল আমীন, মো. মীর জসিম, মো. ইমন, মো. আকাশ, মো. আরিফ প্রমুখ। –বিজ্ঞপ্তি।












