আমির খসরুর পক্ষে বন্দর থানা যুবদলের মিছিল ও পথসভা

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫০ পূর্বাহ্ণ

বন্দর থানা যুবদলের উদ্যোগে চট্টগ্রাম১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ধানের শীষের প্রচারণায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় ধানের শীষের পক্ষে মিছিলটি নগরীর ইপিজেড মোড় থেকে শুরু করে সল্টগোলা ক্রসিং মোড়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন। বন্দর থানা যুবদলের সংগঠক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফারহান জামিলের সঞ্চালনায় ইপিজেড ও সল্টগোলা ক্রসিং মোড়ে পথসভায় উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাবেক সহ সম্পাদক ইয়াছিন আজাদ, নগর যুবদল নেতা জুয়েল, জিলহাজ শাকিল, ইকবাল, রানা, শাহজাহান, রিয়াদ, ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. সাহেদ, মো. জামাল, ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো: রাসেল, মো: লোকমান, সাইফুল, খোকন, মিজান, সোহাগ, নূর হোসেন, মো: জাফর, মফিজ সওদাগর, খাইরুল, মুন্নাসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থনে মোহরায় তথ্য কেন্দ্র উদ্বোধন
পরবর্তী নিবন্ধমসজিদ আদর্শিক সমাজ নিয়ন্ত্রণের চালিকা শক্তি