আমিরাবাদ-সেনেরহাট সড়ক সংস্কার চাই

| মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

বহু লোকের সমাগম ও ব্যস্তময় সড়ক আমিরাবাদের পশ্চিম পার্শ্বস্থ সেনেরহাটগামী সড়ক। অনেক ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, মহল্লার মানুষের এই রাস্তাটি যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রায় তিন দশকের কাছাকাছি সময় ধরে ভোগান্তির জালে অতিষ্ঠ লোকজন। বেশ কয়েকবার টেন্ডার হলেও তা মাঠ পর্যায়ে পৌঁছানোর আগে বাতিল হয়ে যায়। রাস্তার মাঝখানে মাঝখানে টেন্ডার হয় এবং কার্যত বাস্তবায়ন হয়। কিন্তু রাস্তায় পিচ করার সময় হয়, বড় ধরনের কারচুপি। পাতি নেতা থেকে শুরু করে উর্ধ্বতন কর্মকর্তার পকেটেও যায় ভাগ বাটোয়ারার অংশ। বর্ষাকাল এলে যেন চোখ রাঙায় ভাঙনে, অনেক জায়গায় রাস্তার পাশ ভেঙে যাওয়ায় পুরো সড়কের চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অনেকাংশে বন্যার প্লাবনে রাস্তার পাশের অংশ ভেঙে যায়। এতে করে প্রায় সময় গাড়ি চলাচলের ভোগান্তিতে প্রহর গুণতে হয়। শুষ্ক মৌসুমে অতিরিক্ত ভারীযান (রড, সিমেন্ট, গাছ, বালি) বোঝাই গাড়ি চলাচলের কারণে রাস্তায় ছোটমাঝারিবড় আকারে গর্ত সৃষ্টি হয়। যা অন্য গাড়ি চলাচলের কষ্টসাধ্য হয়ে পড়ে। কোনো ইমার্জেন্সি রোগী কিংবা ডেলিভারি রোগী অথবা অসুস্থ ব্যাক্তিকে আসা যাওয়া করানো অনেকটা কষ্টসাধ্য। অনেকাংশে কষ্ট পোহাতে হয় স্কুল কিংবা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। শহরের দিকে উন্নয়নের হিড়িক থাকলেও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় না উন্নয়নের বিন্দুমাত্র কার্যকর পদক্ষেপ ও বাস্তবায়ন। দেখার কেও নেই। আদৌ কি সংস্কার হবে নাকি পাতি নেতাদের টেবিলে ভাগ বাটোয়ারা হয়ে জনদুর্ভোগ বৃদ্ধি পাবে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধশহীদ সাবের: এক অসমাপ্ত কবিতার নাম
পরবর্তী নিবন্ধসবুজ লালে মিশেল মানচিত্র