আমার শহর

মুহাম্মদ ছালাহ্‌ উদদীন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আমার শহর ভাঙা চোরা এবড়ো থেবড়ো

সাদা কালো কেমন জানি ঝাপসা লাগে,

আমার শহর জরাজীর্ণ রাস্তার ধারে

চিৎকার করে, ঝগড়া লাগে, জলের কলে,

রেশন লাইনে।

নেতার বাড়ির ফটো সেশন, খাবার দাবার

আমার শহর বড় অচেনা, রাস্তা দখল,

হকার হকার, সাজানো খেলা।

আমার শহরে নিয়ন বাতি ঘোলা ঘোলা।

আলো খেয়ে যায়, তারা কারা?

তারা কি হাঙর! নাকি হায়েনা?

নদী খেয়ে যায়,

বন খেয়ে যায়, খায় সবুজ মাঠ,

স্বপ্ন খেয়ে ধর টা রাখে বিন শহরের হাট।

আমার শহরে পড়ে আছে শহর খেকো হা

এখন,

দন্ত নখরে হা টা দেখে করি বাহ্‌ বাহ্‌।

পূর্ববর্তী নিবন্ধঅচেনা সুখের ঘরে
পরবর্তী নিবন্ধমায়া