আমানত খান (র.)-এর বার্ষিক ওরশ শরীফ

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

হযরত শাহ সূফি আমানত খান (র.) বার্ষিক ওরশ শরীফ গত সোমবার উদযাপিত হয়। ওরশ উপলক্ষে হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র এম. মনজুর আলমের ব্যবস্থাপনায় মাজার সংলগ্ন মসজিদে খতমে কোরআনে পাক, বাদ আছর, মিলাদ মাহফিল, মোনাজাত ও শেষে তবারুক বিতরণ করা হয়। সাবেক মেয়র এম. মনজুর আলম সকালে হযরত শাহ সূফি আমানত খান (র.)-এর মাজার জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ তবারুক আলী। মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, ওয়াহিদ মুরাদ, নিজামুল আলমসহ মাজারের খাদেম ও মুসল্লীগণ। মোনাজাতে মাওলানা মোহাম্মদ তবারুক আলী দেশ–জাতির কল্যাণ ও শান্তি কামনাসহ সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পরিবার–পরিজনের সুখ শান্তি কামনা করে কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি
পরবর্তী নিবন্ধশোভনদন্ডী কলেজে মফজল আহমদ চৌধুরী শোকসভা