চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, যে প্রত্যাশা নিয়ে জনগণ বিএনপিকে বিপুল ভোটে জয়ী করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে সে প্রত্যাশা পূরণে সচেষ্ট হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তিনি যেভাবে দেশ পরিচালনার জন্য মনস্থির করেছেন, তিনি কি চাচ্ছেন, বিএনপির উপর মানুষের কি প্রত্যাশা– তা উপলব্ধি করে আমাদের কর্মপরিকল্পনা সাজাতে হবে। আমাদের কর্মকাণ্ডে ও আচরণে মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষ যে অগণিত ভালোবাসা ও সমর্থন আমাদের দিয়েছে তা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সে লক্ষ্যে কাজ করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতন্ত্রকে সমুন্নত রেখে তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল শুক্রবার বাদে জুমা কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয় মসজিদে চট্টগ্রাম–৯ আসন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ‘শোকরানা দোয়া ও মিলাদ মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, মো. মহসিন, সাহেদ বক্স, হেলাল চৌধুরী, জাকির হোসেন, সালাউদ্দিন কায়সার লাভু, আবু তৈয়ব, ইয়াছিন চৌধুরী আছু, এম এ হামিদ, আলী মর্তুজা খান, এমদাদুল হক বাদশা, নকিব উদ্দিন ভূঁইয়া, ইউনুছ চৌধুরী হাকিম, হাজী নবাব খান, গিয়াস উদ্দিন ভূঁইয়া, তৌহিদুস সালাম নিশাত, সাদেকুর রহমান রিপন, সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, খন্দকার নুরুল ইসলাম, এয়াকুব চৌধুরী নাজিম, দিদারুল আলম, মো. সরোয়ার উদ্দিন, মো. আজগর, এম এ হালিম, জাহেদ আহমেদ, সাব্বির আহমেদ চৌধুরী, আলাউদ্দিন আলী নুর, খালেদ সাইফুল্লাহ, এম. এ হালিম বাবলু, শাহ আলম, নুর হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











