‘আমরা ভালো আছি, আমি একজন যোদ্ধা’

ছেলেকে মাদুরোর বার্তা

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা শনিবার জানিয়েছেন, তার বাবা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আইনজীবীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং যুক্তরাষ্ট্রে আটক অবস্থায়ও দৃঢ় মনোবল বজায় রেখেছেন। খবর বাসসের।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গুয়েরা বলেন, আইনজীবীরা আমাদের জানিয়েছেন, তারা শক্ত আছেন এবং আমাদের দুঃখ পাওয়ার কারণ নেই। তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেন-‘আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা’। প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক রয়েছেন। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসসহ আরও তিনটি শহরে সামরিক হামলা চালায়, যার ফলে তাদের আটক করা হয়। হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাদুরো গুয়েরা বলেন, তার বাবা ভেঙে পড়েননি।

পূর্ববর্তী নিবন্ধকিউবাকে দ্রুত ‘চুক্তি করা’ নয়ত পরিণতি ভোগের হুঁশিয়ারি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধগ্রিনল্যান্ড নিতে আগেও চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, এবার পারবে?