চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের পিতা হযরত খাজা আব্দুল হাকিম মাইজভান্ডারীর ৩১ তম ওফাত চন্দ্রবার্ষিকী উপলক্ষে ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। পারিবারিক আয়োজনে মোস্তফা হাকিম ভবন অডিটোরিয়ামে খতমে কুরআনে পাক, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম। আলোচনা করেন বিএনপি চট্টগ্রাম মহানগরের যুগ্য আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সরওয়ার আলম, ১০নং ওয়ার্ড বিএনপি‘র আহবায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, আববাস রশিদ, কুতুব উদ্দিন, আইয়ুব খান, মাইনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফি, নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোঃ সাইফুল আলম, আলহাজ্ব মোঃ শাহিদুল আলম, বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির আলোচনায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আমার পিতা আব্দুল হাকিম মাইজভান্ডারী সব সময় আখেরাতের চিন্তায় কর্মজীবন পরিচালনা করেছেন। তিনি অলি আউলিয়াদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা পোষণ করে জীবন অতিবাহিত করেছেন। তার কাছে দাম্ভিকতা, অহমিকা ও লোভ লালসা কিছুই ছিল না। তিনি ছিলেন একজন খাঁটি ধার্মিক মাটির মানুষ। আমরা তার পদাঙ্ক অনুসরণ করে জীবন জীবিকা পরিচালনা করছি। তিনি বলেন, তার পিতার আদর্শ ধারণ করে সমাজসেবা করে যাচ্ছি। আলোচনা সভার পর হাজারের বেশি রোজাদারদের ইফতার করানো হয়। মোনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহ ইমরান রজভী। প্রেস বিজ্ঞপ্তি।












