আমরা কলেজিয়েট ’৭৪-এর বন্ধু সমাবেশ

প্রীতির বন্ধনে স্মৃতির আল্পনা

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

‘প্রীতির বন্ধনে স্মৃতির আল্পনা আঁকি’ শিরোনামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯৭৪ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা ৪৮ বছর পর ‘আমরা কলেজিয়েট ৭৪’ নামের ব্যানারে হত ৮ অক্টোবর এক বন্ধু সমাবেশের আয়োজন করে। চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এই সমাবেশে দেশ-বিদেশের প্রায় শতাধিক সতীর্থ অংশগ্রহণ করেন। দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক এবং ব্যবসায়ী নুরুল আবছার চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবং যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল মোহাম্মদ আনোয়ার, খাজা মোহাম্মদ জাহাঙ্গীর এবং আইনজীবী ড. মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধায়নে সমাবেশ অণুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন প্রকৌশলী কাওসার জামান, প্রকৌশলী সলিমুল্লাহ খান, প্রকৌশলী তমাল নন্দী, শিল্পপতি তারেক হোসেন, ক্লিপটন গ্রুপের এস্টেট অফিসার সৈয়দ মোহাম্মদ সেলিম, অরিন্দম নাট্য সম্প্রদায়ের সংগঠক ফজলুস সোবহান বাবু, চট্টগ্রাম বন্দরের সাবেক জনসংযোগ কর্মকর্তা ওয়াহিদ সিকদার, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, সাবেক লায়ন গভর্নর মোস্তাক হোসাইন, সাংবাদিক জোবাইর সিদ্দিকী প্রমুখ।বন্ধু সমাবেশে পুরোনো দিনের গান পরিবেশন করেন শিল্পী অনামিকা তালুকদার এবং ব্যান্ড দল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য শিল্পী তৌহিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনকে হুঁশিয়ারি, রাশিয়ার সঙ্গে সেনা মোতায়েন বেলারুশের
পরবর্তী নিবন্ধশিক্ষক দিবসে ধলঘাট ইউনিয়ন নাগরিক ফোরামের সভা