স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন ভবিষ্যৎ পরিকল্পনা করি, যা আমাদের তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করবে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঋণগ্রস্ত কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণসুদ প্রধানমন্ত্রী বৈঠকে মওকুপ করা হয়েছে।
সালাহউদ্দিন বলেন, ইমাম মুয়াজ্জিন খতিবদের ও বিভিন্ন উপাসনালয়ের প্রধানদের বিভাগ অনুযায়ী সম্মানী ভাতা চালু করা হয়েছে।
তিনি (২২ মার্চ) রবিবার কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের এলামনাই অ্যাসোসিয়েশনে আয়োজিত দুপুর ২ টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিরুল মোস্তফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাব্বির ইকবাল সুমন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ইসলামী বিশ্ব বিদ্যালয়েরর সাবেক প্রাভিসি মশিউর মৌলা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, পেকুয়া-চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোসেন, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষক মারুফা দিদা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জিএমসি’র পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আলী আহসান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জসিম উদ্দিন, জিএসসির সাবেক শিক্ষক রুহুল আমিন, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পরিচালনা পরিষদের সভাপতি এজে এম গিয়াস উদ্দিন চৌধুরী, জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী।
এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাসপেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, সহ সভাপতি মাফুজুল হক, মুজিবুল হক চৌধুরী, বেলাল উদ্দিন, এড. আব্দুল মান্নান, নাসির উদ্দিন, এড. মো: মোহাম্মদ ইউনুস, এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো: সাজ্জাদুল হক, দপ্তর সম্পাদক শাহেদ উল্লাহ সিদ্দিকী, প্রাক্তন শিক্ষার্থী আছিফ খালেদ, এলামনাই এসোসিয়েশনের সদস্য সোলতানা কবির সাথী প্রমুখ।
আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা উদযাপন পরিষদের আহবায়ক ডাঃ মুজিবুর রহমান।
আলোচনা সভা শেষে এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলায় এসোসিয়েশন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিবৃন্দের মেজবানি খবার বিতরণ করা হয়।
পরে এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো: সাজ্জাদুল হক ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক নাসির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনমাতানো গান পরিবেশন করেন চট্টগ্রাম থেকে আগত, স্থানীয় ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হয় কাংখিত র্যাফেল ড্র।
এতে প্রথম পুষ্কার ৪২” এলইডি টিভি পেয়ে বিজয়ী হন জিএমসি ইনস্টিটিউশনের ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আকলিমা ফেরদৌসী পলি, দ্বিতীয় পুরষ্কার পেয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম এবং তৃতীয় পুরষ্কার অর্জন করেছেন ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মো: ফারক।
এছাড়া আকর্ষণীয় র্যাফেল ড্র-তে সর্বোচ্চ পুরষ্কার প্রাপ্ত হন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের সহ ধর্মিণী মাহবুবা সোলতানা শিউলী।












