চট্টগ্রাম–৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন,মানুষের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে সাময়িক ভাবে সুবিধা পাওয়া যায়, কিন্তু দীর্ঘ মেয়াদী জনহৃদয়ে স্থান পাওয়া যায় না। মানুষের মন জয় করতে হলে জনগণের দোড়গোড়ায় গিয়ে তাদের সুখ দু:খের সাথী হতে হয়। জনবিচ্ছিন্ন এবং গুটিকয়েক গোষ্ঠী বেষ্টিত রাজনীতি মানবকল্যাণ বয়ে আনে না। তাই মানুষ কায়েমী স্বার্থবাদীদের সবসময় প্রত্যাখান করেছে। তিনি গতকাল বৃহস্পতিবার কুমিরা ইউনিয়নে গণসংযোগকালে এসব কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এলাকার চাহিদা আর প্রয়োজনকে মাথায় রেখে সামনের দিনে আমাদের কর্মপরিকল্পনা সাজানো হবে। আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ উন্নয়নকর্মকান্ডের গতিধারা পরিবর্তন করা হবে। সময়ের আর এলাকার চাহিদাই হবে উন্নয়নের মূলমন্ত্র। এসময় মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ–সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, আনোয়ারুল আযম মুকুল, শামসুদৌহা, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, জহির উদ্দিন বাবলু,জানে আলম বাবুল, ইদ্রিছ মনি, ফজলুল করিম চৌধুরী, হারুন উর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, আব্দুল মালেক মানিক, আলমগীর মেম্বার, রবিউল হোসেন লিটন ,সাখায়াত হোসেন পলাশ, কোরবান আলী সাহেদ, মামুন মেম্বার, বেলাল উদ্দিন, আমজাদ হোসেন টিটৃ, ওমর কাইছার, ইব্রাহিম সওদাগর, আবুল হোসেন, মাহবুবুল আলম, হামিদুর রহমান মাস্টার, মো.ফারুক,কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রতন দে, সফি মেম্বার, হায়সাম সিদ্দিকী জনি, ইয়াসিন আরাফাত, তমাল হোসেন, আলমগীর হোসেন, শাহীন, মো. জাবেদ প্রমুখ।












