বাঁশখালী কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবুল কালামের শ্বশুর গত সোমবার রাত দেড়টার দিকে কাথরিয়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক স্ত্রীসহ অনেক আত্মীয়জন রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা কাথরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আব্দুল খালেকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠন এবং বাঁশখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।









