আবৃত্তি শিল্পী কবি রবিন ঘোষের প্রয়াণ

| শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

বিশিষ্ট আবৃত্তিকার-গল্পকার কবি রবিন ঘোষ আর নেই। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন। তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে। ধলঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন তার ছোট ভাই। কবি রবিন ঘোষের মৃত্যুর সংবাদ পেয়ে তার দীর্ঘদিনের সাহিত্যিক সহযোদ্ধারা এনায়েত বাজার গোয়ালপাড়াস্থ বাসায় ছুটে যান। ধলঘাট গ্রামের বাড়িতে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান কবি আশীষ সেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহটপটে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটেক্সি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, হাটহাজারীতে আহত ৪