চট্টগ্রাম–৯ বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে চর–চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯নং ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটির উদ্যোগে ইয়াকুব খান বাবুর সভাপতিত্বে ও মো. জাহেদ হোসেনের সঞ্চালনায় চর–চাক্তাই এলাকায় গণসংযোগ করা হয়। গত ৩০ জানুয়ারি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তানজিরুল ইসলাম। তিনি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি তানজিরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের কোনো বিকল্প নেই। সেন্টার কমিটির আহবায়ক ইয়াকুব খান বাবু বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। বাকলিয়া থানা বিএনপির নেতা মো. জাহেদ হোসেন বলেন,ধানের শীষ জনগনের আস্থা ও বিশ্বাসের প্রতিক, জনগণ তাই নির্বাচনে ধানের শীষের জন্য নিজের ভোট উজাড় করে দিবেন। বিশেষ অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন,ধানের শীষের মার্কা জনগণের মার্কা, তাই জনগণ আগামী ১২তারিখ ধানের শীষের মার্কাকে জয়যুক্ত করবে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাকিম খান, করিম খান, ইয়াছিন খান রাহাত, শওকত আকবর, শহিদুল হক সজীব, ওসমান গনি, আরমুন খান, জায়েদ উদ্দিন, আব্দুল কাদের, করিম, আলভী, জয়নাল আবেদীন বাবু, আরিফ, সোয়েব, ফারুক, কাদের, আজাদ, কাইছার কোং, যুবদলের শাহলম, হোসেন, লিটন, জাহিদ, মুজিব, বাবুল, জাহাঙ্গীর, দুলাল, সাগর এবং উইংস আফসানা, শান্তা, সিন্থিয়া, তামিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












