আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ ছিলেন জ্ঞানের বিশাল ভান্ডার

স্মরণসভায় শাহজাহান চৌধুরী এমপি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, . আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ ছিলেন জ্ঞানের এক বিশাল ভান্ডার। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর পদচারণা ছিল সকলের জন্য অনুসরণীয়। তাঁর বিকশিত অমূল্য প্রতিভা দেশ ও জাতি গঠনে যুগের পর যুগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড. আ জ ম ওবায়দুল্লাহ’র স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসবকথা বলেন। দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর আয়োজনে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বাচিকশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ। তিনি ড. আ জ ম ওবায়দুল্লাহর সঙ্গে কাটানো বেশ কিছু স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন এবং তাঁর সৃজনশীল কর্মধারাকে সুস্থ সাংস্কৃতিক বিকাশের পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পরিবেশবিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম এবং সুরকার, গীতিকার ড. চৌধুরী আব্দুল হালিম। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রফেসর ইমদাদ হোসেন ও কবি চৌধুরী গোলাম রব্বানী। সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আ জ ম ওবায়দুল্লাহ রচিত সংগীত পরিবেশন করেন চট্টলা গানের দলের শিল্পীবৃন্দ। সভায় মরহুম আ জ ম ওবায়দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক ভেনম রিসার্চ সেন্টার পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত