পটিয়া উপজেলার শান্তিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামের নিবাসী মোহাম্মদ আবুল হাশেম সওদাগর (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হরিণখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর এবং শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নুরুল আলম সওদাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












