আনজুমানে খোদ্দামুল মুসলেমীন সংযুক্ত আরব আমিরাত রাস-আল খাইমাহ প্রাদেশিক শাখার সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিসের পিতা আবুল কাশেম সওদাগর (৮০) গত বুধবার সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন রাত বাদে এশা চন্দনাইশ ৮ নম্বর মধ্যম হাশিমপুর পূর্ব মোজাহের পাড়া জামে মসজিদ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
আবুল কাশেম সওদাগরের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন সংযুক্ত আরব আমিরাত রাস-আল খাইমাহ শাখার সভাপতি রফিকুল আলম দুলাল, সিনিয়র সহ-সভাপতি গোফরানুল হক মুহাম্মদ নোমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।







