আবুরখীল খেলোয়াড় সমিতির সভা

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:২৫ পূর্বাহ্ণ

 

আবুরখীল খেলোয়াড় সমিতির এক সভা গত ২১ ফেব্রুয়ারি কাতালগঞ্জ নব পন্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়ার পরিচালনায় সভায় সমিতির ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে শীঘ্রই একটি কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি সেখান থেকে বাছাই করে ২৫/৩০ জন কিশোর ফুটবলার বাছাই করে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ নেন সমিতির সিনিয়র সহসভাপতি সাজীব বিকাশ বড়ুয়া টুটুল, সহসভাপতি দিবাকর বড়ুয়া টিংকু, কোষাধ্যক্ষ অসীম বড়ুয়া অপু, ক্রীড়া সম্পাদক উচ্ছ্বাস বড়ুয়া আশু এবং কর্মকর্তাদের মধ্যে কাঞ্চন বড়ুয়া, অনুপ বড়ুয়া ও সুদীপ বিকাশ বড়ুয়া। আবুরখীলের কিশোর ফুটবলারদের আগামী ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জন্মনিবন্ধনের ফটোকপিসহ স্থানীয় অমিতাভ হাই স্কুল মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা
পরবর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা