রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত অভ্যন্তরীণ অনূর্ধ্ব –১৪ কিশোর ফুটবল টুর্নামেন্ট আজ শুক্রবার থেকে আবুরখীল অমিতাভ হাই স্কুল মাঠে শুরু হবে। উদ্বোধনী খেলায় আবুরখীল সাদা দল ও আবুরখীল হলুদ দল মুখোমুখি হবে। বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ফুটবলার ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা দীনেশ চন্দ্র বড়ুয়া প্রধান অতিথি এবং সাবেক ফুটবলার ও অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা নেপাল বড়ুয়া উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। আবুরখীল খেলোয়াড় সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আবুরখীল খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়া। ৪ দলের এ টুর্নামেন্টে দলগুলো রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলার পর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দু–দল ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, আবুরখীল খেলোয়াড় সমিতির কোষাধ্যক্ষ অসীম বড়ুয়া অপু ও ক্রীড়া সম্পাদক উচ্ছ্বাস বড়ুয়া আশু।










