আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের মাধ্যম সাধারণ সদস্যের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। রিহ্যাব সদস্যদের ভোটার অধিকার ও স্বার্থ রক্ষার একমাত্র ঠিকানা। আগামী ১৮ এপ্রিল ২০২৬–এ অনুষ্ঠিতব্য রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভায় বক্তরা এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন। বক্তারা ঐক্য পরিষদ চট্টগ্রাম নির্বাচিত হলে গ্রাহক ভূমি মালিক সিডিএ ওয়াসা বিদ্যুৎসহ আবাসন সেক্টরে সমস্যা সমাধানে কাজ করার আহবান জানান। গত ১১ এপ্রিল নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় আসন্ন নির্বাচনে আবাসন ব্যবসায়ীরা যোগ্য নেতৃত্ব নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণা করা হয়েছে। পরিচিতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদুল হাসান, পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ জাফর ও এএসএম আব্দুল গাফফার মিয়াজী। সদস্য হিসাবে নির্বাচন করছেন, মোহাম্মদ আবদুল আজিজ, আনোয়ারুল কবির, মো. খোরশেদ আলম, এমদাদ উল্ল্যাহ, নুর মোহাম্মদ ও মোহাম্মদ হাবিব। সদস্য ভোটারদের মধ্যে বক্তব্য রাখেন হাজী দেলওয়ার হোসেন, জিয়াউর রহমান, মোহাম্মদ সাদেক, এডভোকেট আব্দুল কাইয়ুম, জয়নাল আবেদীন প্রমুখ।
প্রসঙ্গত: দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বহুল প্রত্যাশিত নির্বাচন আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিহ্যাবের আসন্ন এ নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া এবং চট্টগ্রাম অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ মোরশেদুল হাসান, পরিচালক পদপ্রার্থী মোহাম্মদ জাফর ও এএসএম আব্দুল গাফফার মিয়াজী। প্রেস বিজ্ঞপ্তি।














