আবাদযোগ্য জমি থেকে মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করায় মো. বেলাল উদ্দিন (৩১) নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের চান্দরকুল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। দণ্ডপ্রাপ্ত বেলাল আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হরিণা হাজির পাড়ার আলী আহমদের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আবাদযোগ্য পতিত জমি থেকে মাটি কাটা ও বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্তকে অর্ধলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে ঘটনাস্থল থেকে মাটি কাটা ও বালু উত্তোলনের কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজার্নালিজম বিভাগের ডকুমেন্টারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাধারণ সভা